হোম বিনোদন পুরুষ নির্যাতন; ‘বউ আমার মুখের কথা কাইড়া নিতে চায়’
পুরুষ নির্যাতন; ‘বউ আমার মুখের কথা কাইড়া নিতে চায়’

পুরুষ নির্যাতন; ‘বউ আমার মুখের কথা কাইড়া নিতে চায়’

0
0

১০ দফা দাবিতে রাস্তায় নেমেছেন তারা। দেখা যায়, তার কপাল ও মুখে ব্যান্ডানা বাঁধা। আর তাতে লেখা-‘বউ আমার মুখের কথা কাইড়া নিতে চায়।’ এমনই কিছু ছবি ও ভিডিও এখন ফেসবুকে।

স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে এমন ভিন্ন কায়দায় আমরণ অনশন করছেন অভিনেতা শামীম হাসান সরকার ও তার বন্ধুরা। খোঁজ নিয়ে জানা যায়, এসবই ‘বাঘ বন্দি বিড়াল’ নাটকের দৃশ্য। কুদরত উল্লাহ’র চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন সহিদ উন নবী। ‘বাঘ যখন বিড়াল’ নাটকের সিক্যুয়েল এটি।

নাটকটি প্রসঙ্গে সালহা খানম নাদিয়া বলেন, ‘খুবই মজার একটি কাজ হচ্ছে। গত পার্টে শামীম হাসান সরকার স্ত্রীকে দেখে প্রচন্ড ভয় পেত। কিন্তু নতুন এই পার্টে প্রেক্ষাপট অনেকটা বদলে যাবে। সবাইকে নাটকটি দেখার আহ্বান জানাচ্ছি।’

নির্মাতা সহিদ উন নবী জানান, ভালোবাসা দিবসে ‘বাঘ বন্দি বিড়াল’ নাটকটি অবমুক্ত হবে গোল্লাছুট’র ইউটিউব চ্যানেলে। পাশাপাশি এটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *