পাকিস্তানে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ৩০
9
0
পাকিস্তানে ট্রেন ও বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আর ১০০ জন।
গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে দেশটির সিন্ধু প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী একটি ট্রেন ক্রসিং অতিক্রমের সময় বাসটি রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটি অন্তত দুইশ মিটার দূরে ছিটকে পরে পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়।
(9)
tags:
পাকিস্তান