হোম আন্তর্জাতিক পাকিস্তানের করাচিতে ভয়াবহ বন্যায় ২৩ জনের মৃত্যু
পাকিস্তানের করাচিতে ভয়াবহ বন্যায় ২৩ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে ভয়াবহ বন্যায় ২৩ জনের মৃত্যু

0
0

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, বাড়ি ও ভবনগুলোর ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা।

করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেমন বলেন, ‘অন্তত ২৩ জন মারা গেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে এদের মৃত্যু হয়েছে।

যাতায়াতে গণভোগান্তি এড়াতে প্রাদেশিক সরকার শুক্রবার ছুটি ঘোষণা করেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *