হোম বিনোদন পরীমনি আহত !
পরীমনি আহত !

পরীমনি আহত !

0
0

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। ‘প্রীতিলতা’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করতে গিয়ে আহত হন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত এ সিনেমার চিত্রায়ণ করতে গিয়ে এমন ঘটনা ঘটে। আপাতত বিশ্রামে আছেন তিনি।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ। তিনি জানান, গতকাল (৪ নভেম্বর) লাঠিখেলার দৃশ্যধারণের সময় বাম হাতে প্রচণ্ড আঘাত পান পরীমনি। সঙ্গে সঙ্গে ফুলে কালো হয়ে যায় তার হাত। রাজধানীর নিকেতনে চলছিল এ দৃশ্যধারণ। তার চিকিৎসা দেয়া হয়েছে, আপাতত ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থতার জন্য শুক্রবার (৬ নভেম্বর)-এর চিত্রায়ণ পিছিয়ে দেয়া হয়েছে।

‘প্রীতিলতা’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এটির পাণ্ডলিপি উপদেষ্টা হিসেবে কাজ করছেন সেলিনা হোসেন। ঢাকার চিত্রায়ণ শেষে চট্টগ্রামে যাবে পুরো ইউনিট। এ সিনেমায় গান গাওয়ার কথা রয়েছে কবীর সুমনের।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *