পরমাণু নিয়ে গোপন প্রতিবেদন ফাঁস; ইরানের কঠিন হুঁশিয়ারি
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর ইরান সংক্রান্ত গোপন প্রতিবেদন প্রকাশ হয়ে যাওয়ার ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে তেহরান।
রোববার (০৬ ডিসেম্বর) আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইরনা।
পশ্চিমা কিছু গণমাধ্যম শুক্রবার খবর দেয়, আইএইএ তার সদস্য দেশগুলোর কাছে এ তথ্য প্রকাশ করেছে যে, ইরান তার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অত্যাধুনিক আইআর-২এম সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
গারিবাবাদি বলেন, আইএইএর গোপন প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে। কিন্তু এবার তেহরান আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ়সংকল্প।
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার লক্ষ্যে সেদেশের পার্লামেন্ট সম্প্রতি এক আইন পাস করার পর পশ্চিমা গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলো।
(0)