‘পরচর্চা করোনা মহামারীর চেয়েও মারাত্নক’
0
0
পরচর্চা করোনা মহামারীর চেয়েও মারাত্মক। পরচর্চা সামাজিকতার হৃদয়ের দ্বারকে রুদ্ধ করে দেয়। ঐক্য বিনষ্ট করে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস স্থানীয় সময় গতকাল রোববার ভ্যাটিকান সিটিতে দর্শনার্থীদের উদ্দেশ্যে একথা বলেন।
পোপ বলেন, সবচেয়ে বড় পরচর্চাকারী হলো শয়তান। যে কি না সবসময় অন্যের খারাপ দিক নিয়ে বলতে থাকতো। কারণ সে মিথ্যেবাদী এবং সেব সময় চার্চের ঐক্য বিনষ্ট করতে চাইতো।
পোপ আরও বলেন, প্রিয় ভাই ও বোনেরা। আপনারা পরচর্চা করবেন না। এটি করোনার চেয়েও খারাপ মহামারী। এর আগে ২০১৬ সালেও পরচর্চা নিয়ে শক্তিশালী মত প্রকাশ করেছিলেন পোপ। সন্ত্রাসবাদ ও পরচর্চাকে কোনোভাবেই প্রশ্রয় না দিতে যাজকদের সতর্ক করেছিলেন তিনি।
(0)