হোম বিনোদন নেহরু বিশ্ববিদ্যালয়ের সহিংসতা নিয়ে বার্তা দিলেন আলিয়া
নেহরু বিশ্ববিদ্যালয়ের সহিংসতা নিয়ে বার্তা দিলেন আলিয়া

নেহরু বিশ্ববিদ্যালয়ের সহিংসতা নিয়ে বার্তা দিলেন আলিয়া

14
0

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সহিংস হামলার বিষয়ে সম্প্রতি একটি কঠোর বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ।

আলিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘নাগরিকদের এমন আদর্শ প্রত্যাখান করা উচিত যেটা বিভাজন, অত্যাচার ও সহিংসতাকে উস্কে দেয়।’

তিনি আরও লিখেছেন, ‘যখন প্রতিনিয়ত শিক্ষার্থী, শিক্ষক ও শান্তিপূর্ণ নাগরিকরা শারিরীক নিগ্রহের শিকার হচ্ছেন তখন ‘সবকিছু ঠিক আছে’ এমন ভাব ধরা বন্ধ করা উচিত। আমাদের সত্যের ওপর নজর ফেরানো উচিত এবং স্বীকার করা উচিত যে আমরা নিজেরাই একটা যুদ্ধের মধ্যে আছি। এই দেশের নাগরিক হিসেবে আমাদের মধ্যে মতাদর্শের যতই পার্থক্য থাকুক সেটা কোনো বড় বিষয় নয়। জটিল সমস্যাগুলোর মানবিক সমাধান বের করতে হবে আমাদের।’

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *