হোম আন্তর্জাতিক নির্যাতনের বিরুদ্ধে ওয়াশিংটনে উইঘুরদের বিক্ষোভ
নির্যাতনের বিরুদ্ধে ওয়াশিংটনে উইঘুরদের বিক্ষোভ

নির্যাতনের বিরুদ্ধে ওয়াশিংটনে উইঘুরদের বিক্ষোভ

0
0

গত ২৮ আগস্ট নিউইয়র্কে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের সামনে পূর্ব তুর্কিস্তানের একদল উইঘুর এ প্রতিবাদ জানায়। জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীনা নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে বিক্ষোভ হয়েছে।

এ সময় তাদের হাতে ছিল পূর্ব তুর্কিস্তানের পতাকা এবং মুখে ছিল পতাকার আদলে তৈরি মাস্ক।

উইঘুর কর্মী হায়দার জান এই প্রতিবাদে অংশ নেন। তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাসিত উইঘুর মুসলিমদের সমর্থন জানানোর আহ্বান জানান। চীনে উইঘুর, কাজাখসহ অন্য মুসলিম সংখ্যালঘুদের দমন, নির্যাতন, দাসত্ব ও হত্যার প্রতিবাদ জানান তিনি।

হায়দার জান বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একবিংশ শতাব্দীর হলোকাস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। চীন সরকার পূর্ব তুর্কিস্তানে গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, চীন সরকার প্রায় তিন মিলিয়ন ধর্মীয় সংখ্যালঘুকে কনসেন্ট্রেশন ক্যাম্প, কারাগার ও শ্রম শিবিরে আটক করেছে, যা পেন্টাগন যাচাই করে দেখেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতকে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *