হোম আন্তর্জাতিক নরেন্দ্র মোদি বললেন ‘এবার খেলা শেষ হবে’
নরেন্দ্র মোদি বললেন ‘এবার খেলা শেষ হবে’

নরেন্দ্র মোদি বললেন ‘এবার খেলা শেষ হবে’

0
0

মানুষের মুখে মুখে এখন ‘খেলা হবে’ স্লোগান এখন গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে । রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও প্রায়ই নির্বাচনী প্রচারণায় ‘খেলা হবে’ বলে থাকেন। এবার এ স্লোগানের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘এবার খেলা শেষ হবে’।

আজ বৃহস্পতিবার পুরুলিয়ায় ‘খেলা হবে’ স্লোগান নিয়েই খেলে গেলেন মোদি। এর আগে ব্রিগেডের সমাবেশে ‘দিদির খেল খতম’ বলেছিলেন মোদি।

গত লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রচারণায় এসে প্রতিটি বক্তৃতায় মোদি নিয়মিত সুর করে মমতাকে ‘দিদি-ই-ই-ই’ বলে সম্বোধন করেছিলেন। সেই সুর তিনি আবার ফিরিয়ে এনেছেন আজ বৃহস্পতিবার পুরুলিয়ায়। বারবার সুর টেনে ‘দিদি’ বলে তুললেন ‘খেলা হবে’ স্লোগানের কথা। এক নিশ্বাসে বললেন, ‘দিদি বলেন, খেলা হবে।

একটু দম নিয়েই ফের ‘দিদি-ই-ই-ই’ সুর টেনে বলতে থাকেন, ‘দিদি ও দিদি! ১০ বছর পশ্চিমবঙ্গে ভাইবোনেদের চিন্তার খেলা খেলেছেন। এবার তার অবসান হবে পশ্চিমবঙ্গে। এবার খেলা শেষ হবে !’

তবে মোদি কটাক্ষের পথে হাঁটেননি মমতা। তিনি বলেন, ‘দিদির চোট লেগেছে। আমরাও চিন্তা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন’।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *