হোম বিনোদন নতুন ধারাবাহিকে শাহেদ
নতুন ধারাবাহিকে শাহেদ

নতুন ধারাবাহিকে শাহেদ

0
0

নাটক, সিনেমা এবং বিজ্ঞাপন-এ তিন মাধ্যমেই সক্রিয় শাহেদ শরীফ খান। বিশেষ করে খণ্ডনাটক ও সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত এ অভিনেতা। তবে কিছুদিন আগে মুসাফির রনির পরিচালনায় ‘বাজিমাত’ নামে একটি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এ ধরনের নাটকে দীর্ঘদিন পর কাজ করেন।

ৱসেটির কাজ শেষ হওয়ার পরপরই কায়সার আহমেদের পরিচালনায় ‘জাদুনগর’ নামের আরেকটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন শাহেদ। এ নাটকটি সম্প্রতি এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকের চরিত্র সম্পর্কে আগেই বিস্তারিত বলা কঠিন কাজ।

কারণ চরিত্র মাঝে মাঝেই বিভিন্ন দিকে বাঁক নেয়। তবে এ নাটকটিতে আমি কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করছি। পারিবারিক গল্পে তৈরি করা নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আমার ধারণা।’ সর্বশেষ করোনাকাল শুরুর সময় এসএ হক অলিকের পরিচালনায় ‘জায়গির মাস্টার’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন শাহেদ।

এদিকে তার অভিনীত ‘অন্তরাত্মা’ এবং ‘এই মন পাবে শুধু কষ্ট’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সম্প্রতি টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনয় করছেন এ অভিনেতা। আমিরুল মোমেনীন মানিকের পরিচালনায় দৈনিক আমার সংবাদ পত্রিকার জন্য করা বিজ্ঞাপন শিগ্গির প্রচার শুরু হবে এছাড়াও  তার অভিনীত একাধিক বিজ্ঞাপন টিভিতে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *