দেশে ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু
0
0
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৫১ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৮২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৩৯ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ১১ হাজার ১৬ জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬।
(0)
tags:
করোনা ভাইরাস