হোম জাতীয় দেশে পৌঁছেছে সি আর দত্তের মরদেহ
দেশে পৌঁছেছে সি আর দত্তের মরদেহ

দেশে পৌঁছেছে সি আর দত্তের মরদেহ

0
0

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মরদেহ দেশে পৌঁছেছে। তবে করোনাভাইরাসের কারণে শহীদ মিনারে নেয়া হবে না তার মরদেহ। অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেলকে গার্ড অব অনার প্রদান করা হবে ঢাকেশ্বরী মন্দিরে। বিষয়টি নিশ্চিত করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়।

রানা দাশগুপ্ত জানিয়েছেন, তার মরদেহ আর্মি হাসপাতালের হিমাগারে রাখা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় হিমাগার থেকে মরদেহ বের করে বনানীর ডিওএইচএসের তার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সকাল ৮ টায় ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে আসা হবে। ঢাকেশ্বরীতে তার মরদেহ ঘণ্টা দুয়েক রাখা হবে বলেও জানান তিনি।

তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে তার মরদেহ শহীদ মিনারে নেয়া হচ্ছে না। তবে মঙ্গলবার তাকে গার্ড অব অনার দেয়া হবে ঢাকেশ্বরীতে। সেখান থেকে মরদেহ যাবে সবুজবাগের বরদেশ্বরী শ্মশানে। ওখানে সাড়ে ১১টা থেকে ১২টার দিকে তাকে গান স্যালুট দেবে আর্মি। তারপর মরদেহ দাহ করা হবে।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *