হোম জাতীয় ‘দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি’
‘দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি’

‘দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি’

20
0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হননি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগের ৪৮ আছে। নতুন করে সুস্থ হয়েছেন আরো চারজন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

আজ শনিবার দুপুর ১২ টার দিকে রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি আরো জানান, যাদের বয়স ৬০ এর বেশি তারা ঘরের একেবারেই বাইরে যাবেন না। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৩৪৫০ কল এসেছে, এর সবই কোভিড-১৯ সংক্রান্ত।

 

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *