হোম অন্যান্য দেশে আরও ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত
দেশে আরও ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

দেশে আরও ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

16
0

করোনা ভাইরাসে দেশে আরও একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। সুস্থ হয়েছেন আরও ৪ জনসহ মোট ১৯ জন।

আজ আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ের শুরুতে বিশ্ব পরিস্থিতি তুলে ধরেন ডা. ফ্লোরা। তুলে ধরেন করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ঘরে থাকাসহ প্রয়োজনীয় করণীয়ও।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি বিবেচনায় এই ছুটি ১১ এপ্রিল কিংবা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে বলে সরকারের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *