হোম অন্যান্য করোনা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করবেন আল্লামা শফী
করোনা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করবেন আল্লামা শফী

করোনা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করবেন আল্লামা শফী

21
0

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

আজ দুপুরে আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় নিজের কার্যালয় থেকে তিনি অনলাইনে মোনাজাত পরিচালনা করবেন। ফেসবুকে হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল পেজ (দারুল উলুম হাটহাজারী) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আজ সকাল থেকে খতমে সুরা ইয়াসিন, সুরা আনআম ও দোয়া ইউনুসসহ আয়াতে শেফার আমল এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দানসদকা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হেফাজত আমির।

এছাড়া দেশ ও জাতি তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহান আল্লাহ তায়ালার কাছে এ বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের সবাইকে নিজ নিজ স্থান থেকে ফেসবুক লাইভে যুক্ত থাকার মাধ্যমে শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

(21)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *