হোম প্রবাস দুবাই ফেরত সুভাষ চন্দ্রের লাশ পেল স্বজনরা !
দুবাই ফেরত সুভাষ চন্দ্রের লাশ পেল স্বজনরা !

দুবাই ফেরত সুভাষ চন্দ্রের লাশ পেল স্বজনরা !

0
0

দুবাই ফেরত সুভাষ চন্দ্র সূত্রধরের (৩২) গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ভোর সাড়ে ৫টায় গলায় গামছা পেঁচানো লাশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ভায়রা শ্রী কৃষ্ণ বাবু বলেন, দীর্ঘ ৫ বছর ধরে সুভাষ দুবাইতে থাকত। গত বছরের নভেম্বর মাসের ১৩ তারিখে ছুটিতে দেশে আসে। এরপর ২১ নভেম্বর বিয়ে করেন। তার ছুটি শেষে শনিবার (৮ মে) মধ্যরাতে তার দুবাই চলে যাওয়ার কথা।

তিনি বলেন, কিন্তু দুবাই যেতে হলে এখন করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগে। গতকাল রাতে তিনি বগুড়ার শিবগঞ্জ থেকে মাইক্রোতে করে করোনা টেস্টের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে আমার শাশুড়ি তাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেন।আমি রাত ৪টার সময় এয়ারপোর্ট ও খিলক্ষেত এলাকায় তাকে খুঁজতে যাই। পরে একটি নম্বর থেকে খিলক্ষেত থানার পুলিশ আমাকে ফোন করে কুড়িল ফ্লাইওভারে আসতে বলে। তখন ভোর ৫টা বাজে। তার কাছে পাসপোর্ট ছাড়া কিছুই পাওয়া যায়নি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *