হোম আন্তর্জাতিক দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

11
0

সোমবার সকালে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ মহাসড়কের ধারে একটি বড় ট্র্যাফিক দুর্ঘটনায় আট জন নিহত এবং ছয় জন গুরুতর আহত হয়েছেন।

দুবাই অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানান, শারজাহ গামী মিরদ্বিফ সিটি সেন্টারের আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে একটি মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে ১৪ জন আরোহীর ৮ জনই ঘটনাস্থলে মারা যান এবং বাকীদের স্থানীয় শেখ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কর্তৃপক্ষ এখনো নিহত ও আহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

অ্যাম্বুলেন্স সার্ভিসেসের দুবাই কর্পোরেশনের নির্বাহী পরিচালক খলিফা বিন দারাই বলেছেন, দুবাই অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে গিয়ে আহতদের রশিদ হাসপাতালে নিয়ে যায়। তিনি গাড়িচালকদের সতর্ক ও নিরাপদ দুরত্ব বজায় রেখে রাস্তায় মনোযোগ সহ গাড়ি চালানোর আহ্বান জানান।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *