হোম আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন, নিহত ২৫
দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন, নিহত ২৫

দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন, নিহত ২৫

9
0

দক্ষিণ কোরিয়ার ইচেয়ন শহরে নির্মাণাধীন এক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন  সাত জন। বুধবার এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইয়নহ্যাপ।

খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের শিকার হওয়া প্রত্যেকেই ভবনটিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এদিকে, প্রাদেশিক দমকল বিভাগের এক প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন, এখনো হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। এ নিয়ে কাজ চলছে। ইয়নহ্যাপে প্রকাশিত সংখ্যা সত্য কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন ওই প্রতিনিধি।ইয়নপ্যাপ অনুসারে, প্রাথমিক পর্যায়ে কর্মকর্তারা জানিয়েছিলেন, শ্রমিকরা ভবনের  একটি গুদামঘরে দাহ্য পদার্থ বসানোর কাজ করছিলেন। সেখানেই আগুনের সূত্রপাত ঘটে।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *