হোম আন্তর্জাতিক থাইল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৫ জন নিহত
থাইল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৫ জন নিহত

থাইল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৫ জন নিহত

3
0

থাইল্যান্ডে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডে গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে এ হামলা করা হয়।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দেশটির মুসলিম প্রধান দক্ষিণাঞ্চলে হামলার ঘটনাটি ঘটে এবং এতে ওই বাহিনীটির আরও চার সদস্য আহত হয়েছেন বলে বুধবার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

কর্তৃপক্ষ এই হামলাকে কয়েক বছরের মধ্যে থাইল্যান্ডে হওয়া সবচেয়ে বড় বন্দুক হামলা বলে বর্ণনা করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশের এ ঘটনায় হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। পিছু নেওয়া নিরাপত্তা বাহিনীকে নাস্তানাবুদ করতে হামলাকারীরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে তারকাঁটা ফেলে রেখে যায়।

নিরাপত্তা বাহিনীর মুখপাত্র কর্নেল প্রমোত প্রমইন রয়টার্সকে বলেন, “এটা সম্ভবত বিদ্রোহীদের কাজ। এটি সাম্প্রতিক সময়ে হওয়া অন্যতম বড় হামলা।”

বৌদ্ধ প্রধান থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় মালয়-মুসলিম প্রধান প্রদেশ ইয়ালা, পাত্তানি ও নারাথিওয়াতে এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। এখানে চলা সহিংসতা পর্যবেক্ষণকারী গোষ্ঠী ‘ডিপ সাউথ ওয়াচ’ এর তথ্যানুযায়ী, এই প্রদেশ তিনটিতে ২০০৪ সাল থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত প্রায় সাত হাজার লোক নিহত হয়েছেন।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *