তুরস্কে গাড়িতে বোমা হামলায় নিহত ৭
4
0
তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি গাড়িতে বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ জন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তুরস্কের দিয়ারবাকিরের কুল জেলায় এ হামলার ঘটনা ঘটে।
দেশটির বার্তা সংস্থা আনাদোলু জানায়, হামলার শিকার গাড়িটিতে যাচ্ছিলেন গ্রামবাসী। এ সময় রাস্তায় থাকা বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের গভর্নর দফতর দাবি করেছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা এই হামলা চালিয়েছে।
প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে তুরস্কের সঙ্গে পিকেকের বিরোধ চলছে। দুই পক্ষের এ বিরোধে এখন পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
(4)