হোম অনুসন্ধান অপরাধবার্তা ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

10
0

রাজধানীর রায়েরবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইয়াসিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাজারের নিমতলী এলাকার এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন নিমতলী এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতো।স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা ইয়াসিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত ইয়াসিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *