হোম আন্তর্জাতিক ডোনাল্ড ট্রাম্পের জন্য সমর্থকদের প্রার্থনা !
ডোনাল্ড ট্রাম্পের জন্য সমর্থকদের প্রার্থনা !

ডোনাল্ড ট্রাম্পের জন্য সমর্থকদের প্রার্থনা !

0
0

গত ৩ নভেম্বরে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দুই প্রতিদ্বন্দী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যকার লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে বাইডেন।

বলা যায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। যে ছয়টি অঙ্গরাজ্যের ফল এখনো ঘোষণা করা হয়নি সেখানে মিরাকল কিছু না ঘটলে এই নির্বাচনে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।

সম্ভাবনা যে কম সেটা বুঝতে পারছেন রিপাবলিকান দলের সমর্থকরাও। তাইতো শেষ ভরসা হিসেবে তারা আশ্রয় নিচ্ছেন সৃষ্টিকর্তার কাছে।

নেভাডা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টি নির্বাচন বিভাগের সামনে দেখা গেছে রিপাবলিকান সমর্থকরা ট্রাম্পের জন্য প্রার্থনা করছেন। যাতে শেষ ছয়টি রাজ্যে বিস্ময়করভাবে তিনি জিতে যান।

পাশাপাশি নোভাডা রাজ্যের ট্রাম্প সমর্থকরা চান প্রতিটি ভোট যেন গণনা করা হয়। তাদের আশা, এতে হয়তো ট্রাম্প কিছুটা এগিয়ে যেতে পারবেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *