হোম বিনোদন ডিভোর্স নিয়ে কথা বললেন সিদ্দিক
ডিভোর্স নিয়ে কথা বললেন সিদ্দিক

ডিভোর্স নিয়ে কথা বললেন সিদ্দিক

13
0

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান এবার মুখ খুললেন ডিভোর্স নিয়ে। সম্প্রতি তাদের বৈবাহিক জীবনের মধ্যে টানাপোড়েন নিয়ে চলছে নানা গুঞ্জন।

জানা যায়, প্রায় তিন মাস ধরে দু’জন আলাদা রয়েছে। আট বছর হয় তাদের সংসার জীবন। স্ত্রী মারিয়া মিম একজন মডেল হিসেবে পরিচিত। এবং ছয় বছর বয়সী এক ছেলে সন্তানও রয়েছে।
হঠাত তাদের ডিভোর্স নিয়ে মিডিয়ায় সমালোচনা উঠলে এবার মুখ খুলেন সিদ্দিকুর রহমান।

গ্রাজুয়েট খ্যাত অভিনেতা সিদ্দিক বলেন, ‘আমাদের ব্যক্তিগত বিষয়গুলো গণমাধ্যমে দেখে আমি খুব অবাক হয়েছি। বিভিন্ন সংসারেই এমন অশান্তি হয় আবার মিটেও যায়। আমাদেরও তেমনই হয়েছে। আমি জানি না কার প্ররোচণায় মিম গণমাধ্যমে এসব কথা বলছে। স্বামী হিসেবে আমার কাছে মনে হয়েছে মিমের মিডিয়ায় কাজের চেয়ে সংসারে মনোযোগী হওয়াটা বেশি দরকার। আমার তো আর্থিক সংকট নেই যে আমার স্ত্রীকে কাজ করে সংসার চালাতে হবে। আমাদের স্বপ্ন একটাই সন্তানটাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন আগে সিদ্দিক তার সহধর্মিণী মিম কে মডেলিং থেকে সরে আসতে বলেন। সংসার এবং সন্তানকে বড় করার জন্য নিজেদেরকে মনোযোগী হতে এমনটা বলেছেন বলে জানিয়েছেন তিনি। মুলত এ বিষয় নিয়ে মিম মিডিয়ায় কথা বললে জানাজানি হয় এবং ডিভোর্স প্রসঙ্গ আসলে সিদ্দিক ডিভোর্সের বিপক্ষে বলেও অভিমত দেন।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *