হোম আন্তর্জাতিক ট্রাম্প-মোদির সভায় ভারতীয় নারীর খাবার চুরির ভিডিও ভাইরাল
ট্রাম্প-মোদির সভায় ভারতীয় নারীর খাবার চুরির ভিডিও ভাইরাল

ট্রাম্প-মোদির সভায় ভারতীয় নারীর খাবার চুরির ভিডিও ভাইরাল

120
0
58

যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সভা চলছিল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রোববার (২২ সেপ্টেম্বর) হয়েছিল সেই সভা। সভা চলাকালীন হোটেলে বসে সবার সঙ্গে খাচ্ছিলেন একজন ভারতীয় দম্পতি। হঠাৎ ওই ভারতীয় নারী তার ব্যাগে খাবার লুকিয়ে নেন। এমনই এক ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

বিদেশে বেড়াতে গিয়ে ভারতীয়দের এমন লজ্জাজনক ঘটনা ঘটানোর উদাহরণ বহু আছে। গত জুলাই মাসেই ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বেড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটান এক ভারতীয় দম্পতি। হোটেলের ঘর থেকে শ্যাম্পু, সাবান, তোয়ালে, হেয়ার ড্রায়ার এমনকি পেন্টিং পর্যন্ত সুটকেসে ভরে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু হোটেল থেকে বের হওয়ার মুখে কর্মীরা তাদের ব্যাগ পরীক্ষা করেন। সেই সময় ধরা পড়ে যান ওই দম্পতি।

(120)

58

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *