হোম আন্তর্জাতিক ট্রাম্পকে বিষের চিঠি পাঠানোর অভিযোগে এক নারী গ্রেফতার
ট্রাম্পকে বিষের চিঠি পাঠানোর অভিযোগে এক নারী গ্রেফতার

ট্রাম্পকে বিষের চিঠি পাঠানোর অভিযোগে এক নারী গ্রেফতার

0
0

রাইসিন নামক মারাত্মক বিষাক্ত পদার্থযুক্ত একটি চিঠি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানোর অভিযোগে কানাডার এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

খবরে বলা হয়েছে, গ্রেফতার কানাডার ওই নারী নিউইয়র্ক শহরে প্রবেশের চেষ্টা করছিলেন। ওই নারীর সঙ্গে বন্দুকও ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, তাকে বিষ মেশানো চিঠি পাঠানোর অভিযোগে অভিযুক্ত করা হতে পারে।

এদিকে, ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ব্যাপারে বিশ্ববাসীর চিন্তার বিষয়ে একটি জরিপ চালানো হয়েছে। যুক্তরাজ্যের ৪১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে পছন্দ করে। যুক্তরাষ্ট্রকে ভালো চোখে দেখে ফ্রান্সের ৩১ শতাংশ মানুষ এবং জার্মানির ২৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে পছন্দ করে। দেখা যায়, যুক্তরাষ্ট্রের ব্যাপারে মানুষের ধারণা ব্যাপক বদলে গেছে। এতোটা অবমূল্যায়ন এর আগে ঘটেনি।

অথচ, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে আরো সম্মানের জায়গায় নিয়ে যাবেন। ঘটনা ঘটেছে তার ঠিক উল্টো। ২০০৩ সালের জরিপে যে ফল এসেছিল, বর্তমানে যুক্তরাষ্ট্র সেই সম্মান অনেকটাই হারিয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *