আশুলিয়ায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
4
0
আশুলিয়া-টঙ্গি ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় ট্রাক চাপায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
স্কুল ছাত্রের নাম জয়, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় ব্যান্ডবক্স নামে একটি কারখানার সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জয় আশুলিয়ার জিরানী এলাকার আব্দুর রশিদের ছেলে। সে স্থানীয় ইকরা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, জয় নামে ওই শিক্ষার্থী মোটরাসাইকেল যোগে বেড়াতে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে পথিমধ্যে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সাথে ঘাতক ট্রাক ও বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
(4)