হোম বিনোদন টুঙ্গিপাড়ার মসজিদের ইমাম আজিজুল হাকিম
টুঙ্গিপাড়ার মসজিদের ইমাম আজিজুল হাকিম

টুঙ্গিপাড়ার মসজিদের ইমাম আজিজুল হাকিম

0
0
টিভি নাটকের বাইরে মঞ্চেও অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। তবে করোনার কারণে গেল দুই বছর মঞ্চে অভিনয় করার সুযোগ পাননি বলে জানান। দীর্ঘদিন পর ডিসেম্বরে ফের মঞ্চে ফিরছেন তিনি। মাসুম রেজার ‘জনকের অনন্তযাত্রা’ নাটকের মধ্য দিয়ে মঞ্চে আবার অভিনয় শুরু করবেন এই অভিনেতা।
তিনি বলেন, সর্বশেষ ২০১৯ সালের দিকে মঞ্চে অভিনয় করেছি। এরপর তো করোনা পরিস্থিতিতে সব বন্ধ হয়ে গেল। এখন আবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি। এই নাটকে আমাকে দেখা যাকে টুঙ্গিপাড়ার মসজিদের ইমাম আবদুল হালিমের চরিত্রে।
যিনি সেই সময় বাধ্য করেছিলেন জাতির জনকের জানাজা পড়ার জন্য। নাটকে প্রধান চরিত্রে আমি অভিনয় করছি। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। আমি চেষ্টা করছি চরিত্রের মধ্যে প্রবেশ করতে। সেই অনুযায়ী নাটকটির মহড়া হচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *