হোম আন্তর্জাতিক ‘টুইটকেও ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদি’
‘টুইটকেও ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদি’

‘টুইটকেও ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদি’

19
0

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা শেহলা রশিদের বিরুদ্ধে কাশ্মীরে সহিংসতা বৃদ্ধি ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব সোমবার শেহলার বিরুদ্ধে তার টুইটের ভিত্তিতে এই মামলাটি করেছেন। মামলা দায়েরকারী আইনজীবী বলেছন যে, শেহলা রশিদ আন্তর্জাতিকভাবে ভারত ও ভারতীয় সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার কাজ করছেন। তিনি একটি এজেন্ডার আওতায় ভারতবিরোধী লবির পক্ষে কাজ করছেন।

তিনি কেবল জম্মু ও কাশ্মীরের অস্থিতিশীলতা এবং পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন তা নয়, ভারতের ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা করছেন। তিনি বিদেশে একটি লবির পক্ষে কাজ করছেন।”

আইনজীবী আরও বলেছেন, “শেহলা রশিদ তার টুইটের মাধ্যমে ভারতীয় সেনাকে শুধু অসম্মানিত করার চেষ্টা করেননি, সহিংসতা প্ররোচিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ ভিত্তিহীন। তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেষ্টা করছেন।”

মামলার পর শেহলা রশিদ বলেছেন, ‘নরেন্দ্র মোদি এখন টুইটকেও ভয় পাচ্ছেন ।’

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *