হোম অনুসন্ধান অপরাধবার্তা টঙ্গীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ !
টঙ্গীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ !

টঙ্গীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ !

22
0
1

গাজীপুরের টঙ্গীতে সাদিয়া আফরিন মীম (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত মীম গোপালগঞ্জের কাজীলিয়া গ্রামের মো. হুমায়ুনের মেয়ে। সে স্থানীয় আল-ইসলাহ মহিলা মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।

পুলিশ জানায়, কয়েক বছর আগে মায়ের মৃত্যুর পর মীম সৎ মায়ের সঙ্গে পাগাড় সোসাইটি মাঠ এলাকার ইয়াসিনের বাড়িতে ভাড়া থাকত। রাতে নিজ ঘরের জানালায় গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ ঘটনায় পুলিশ সৎ মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(22)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *