হোম অনুসন্ধান অপরাধবার্তা ফেসবুক থেকে পরিচয় ও প্রেম, এরপর ধর্ষণ !
ফেসবুক থেকে পরিচয় ও প্রেম, এরপর ধর্ষণ !

ফেসবুক থেকে পরিচয় ও প্রেম, এরপর ধর্ষণ !

36
0
11

ফেসবুকে পরিচয় এরপর প্রেম । তারপর দেখা ,আর প্রথম দেখায় ধর্ষণের শিকার এক কিশোরী ।

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আল আমিন শিকদার (২১) নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার (১৫ মার্চ) ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

গত  ৯ মার্চ বিকেলে আল আমিন ফতুল্লার দেলপাড়া কলেজ রোড এলাকার ‘ছেবুড়ি’ নামক রেস্তোরাঁয় তাকে ধর্ষণ করে বলে ওই ছাত্রী দাবি করে ।

জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি পার্লারে চাকরি করে। কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে ফতুল্লার দেলপাড়া পেয়ারাবাগান ব্যাংক কলোনী এলাকার ফজল সিকদারের ছেলে আল আমিন সিকদারের সঙ্গে তার পরিচয় হয়। আল আমিন দেখা করার জন্য তাকে ৯ মার্চ বিকেলে ছেবুড়ি নামক ওই রেস্তোরাঁয় আসতে বলে। রেস্তোরাঁয় প্রবেশের পর আল আমিন ছাড়া সেখানে আর কেউ ছিল না। কথার এক পর্যায়ে আল আমিন ওই কিশোরীকে রেস্তোরাঁর একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরী চিৎকারের চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দিয়ে রেস্তোরাঁ থেকে বের করে দেয়। পরে আল আমিনের ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা ও পরিবারের সদস্যদের জানানো হয়। কিন্তু তারা উল্টো হুমকি দিয়ে ওই কিশোরীকে তাড়িয়ে দেন বলেও অভিযোগ করে ওই ছাত্রী।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(36)

11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *