হোম ক্রীড়া জার্সি ও ব্রেসলেট নিলামের অর্থে তৈরী হবে হাসপাতাল
জার্সি ও ব্রেসলেট নিলামের অর্থে তৈরী হবে হাসপাতাল

জার্সি ও ব্রেসলেট নিলামের অর্থে তৈরী হবে হাসপাতাল

0
0

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘোষণা দেয়া হয়, কয়েকদিন আগে নিলামে ওঠা মাশরাফির প্রিয় ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি হবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুর ইসলাম অনিক এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে  নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা মাশরাফির বাবা গোলাম মুর্তজা উপস্থিত ছিলেন। তিনি ঘোষণা দেন, ইতিমধ্যে মাশরাফির জার্সি ও নিলামে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, মাশরাফি বিন মুর্তজার ব্যবহৃত ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকা, রংপুরসহ করোনায় কাজ করা নানা প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। বাকি ২৫ লক্ষ টাকা এবং স্থানীয় কয়েকটি দানশীল প্রতিষ্ঠানে কাছ থেকে অনুরূপ অর্থ দিয়ে ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে।

মাশরাফির ঘোষণা অনুসারে করোনায় কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন,বঙ্গবন্ধু স্কোয়াড ছাড়াও  দুস্থ খেলোয়াড় এবং অসহায় মানুষের কল্যানে ব্যয় হয়েছে। ব্রেসলেট এর বাকি টাকা এবং জার্সি বিক্রির অর্থ এই হাসপাতাল নির্মাণে ব্যয় হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *