হোম বিনোদন জামিন হয়নি শাহরুখপুত্র আরিয়ানের
জামিন হয়নি শাহরুখপুত্র আরিয়ানের

জামিন হয়নি শাহরুখপুত্র আরিয়ানের

0
0

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান জামিন পাননি। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) এক আইনজীবী দাবি করেছেন, আরিয়ানসহ আটক ১০ জনকে হেফাজতে রাখার আবেদন খারিজ করেছে আদালত।

আদালত বলছে, এনসিবি তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ যথেষ্ট পেয়েছে। সেই কারণে আটক ১০ জনকে ১৪ দিনের কারা হেফাজতের আদেশ দেয়া হলো।

একই সঙ্গে আরিয়ানসহ আটক ১০ জনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন শাহরুখ খানের আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে শুক্রবার সকাল ১১টায়।

এনসিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) পর্যন্ত আরিয়ানসহ আটক ১০ জনকে তারা জেরা করে। সে সময় আরিয়ান খান যথেষ্ট সহযোগিতা করেছে। সন্ধ্যা ছয়টার পর কোভিড রিপোর্ট ছাড়া কারাগারে প্রবেশাধিকার নেই। সেই কারণে আরিয়ানকে আপাতত এনসিবির হেফাজতে রাখার অনুরোধ করা হয়েছে।

গত শনিবার মুম্বাই থেকে গোয়ামুখী একটি বিলাসবহুল জাহাজের ‘রেভ পার্টি’ থেকে মাদকসহ আটক করা হয় আরিয়ানসহ ১০ জনকে। দীর্ঘ ১৬ জিজ্ঞাসাবাদে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বলেন, অতীতে তিনি কখনো নেশা করেননি। ভবিষ্যতেও এমন কোনো কাজ করবেন না তিনি।

তদন্ত করতে গিয়ে এনসিবির কর্মকর্তারা জানতে পারেন, বিগত চার বছরে মাদকের নেশায় জড়িয়েছেন আরিয়ান। এতে কিন্তু স্বস্তি পেলেন না আরিয়ান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *