হোম বিনোদন জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করায় তোপের মুখে নোবেল
জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করায় তোপের মুখে নোবেল

জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করায় তোপের মুখে নোবেল

266
0
1

বাংলাদেশের নোবেল সা রে গা মা পা এর মঞ্চে দাঁড়িয়ে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। তবে পুরো শো জুড়েই আলোচনায় থাকলেও ফাইনালে বিজয়ের মুকুট পাননি তিনি। দ্বিতীয় রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এই শিল্পীকে।

তবে তার ভক্তরা তাকে নিয়ে মাথায় উঠিয়ে রাখলেও এবার একটি লাইভ সাক্ষাৎকারে জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন নোবেল। নোবেলের মন্তব্য শুনে অনেকেই তার উপর অভিযোগ তুলেছেন ‘জাতীয় সংগীতকে অপমান করেছেন নোবেল’।

সেই সাক্ষাৎকারে নোবেল বলেছেন, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ যতটা না দেশকে এক্সপ্লেইন করে তারচেয়ে কয়েক হাজার গুণে এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা ‘বাংলাদেশ’ গানটি।

‘বাংলাদেশ’ গানটি নিয়ে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নোবেল এইসব বলেন। নোবেলের এমন মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। তাকে এমন মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলছেন অনেকেই। অনেকেই দেশের জাতীয় সঙ্গীত অপমান করার জন্য তার বিচারও দাবি করেছেন।

(266)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *