হোম আন্তর্জাতিক জাতীয় সঙ্গীত ঘিরে আবারও উত্তপ্ত হংকং !
জাতীয় সঙ্গীত ঘিরে আবারও উত্তপ্ত হংকং !

জাতীয় সঙ্গীত ঘিরে আবারও উত্তপ্ত হংকং !

0
0
1

চীনের জাতীয় সংগীত অবমাননাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে।বিতর্কিত এমন বিলে উত্তপ্ত এখন হংকং।

বিতর্কিত জাতীয় সঙ্গীত বিলের বিরুদ্ধে তাই আবারও উত্তপ্ত হংকং। বুধবার হংকং’র আইন সভায় এই বিলটি দ্বিতীয়বারের মতো উত্থাপনের করা হয়।

এছাড়া এই বিল পাস হলে হংকং’র স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও বাধ্যতামূলক চীনের জাতীয় সংগীত গাইতে হবে।

এদিকে এই বিল উত্থাপনকে কেন্দ্র করে আগেই রাজপথ দখলের হুমকি দিয়েছিলেন আন্দোলনকারীরা। হংকং’র আইন সভার বাইরেও বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইতোমধ্যে হংকং’র আইন সভার বাইরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। চ্যাং নামের ২৯ বছর বয়সী এক আন্দোলনকারী জানায়, যদিও আপনার মনের ভেতর ভয় আছে তবুও আপনাকে বলতে হবে। এদিকে হংকংয়ে এখন পর্যন্ত ১৬ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *