হোম আন্তর্জাতিক জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে ১০ সপ্তাহ ধরে নামাজ বন্ধ
জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে ১০ সপ্তাহ ধরে নামাজ বন্ধ

জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে ১০ সপ্তাহ ধরে নামাজ বন্ধ

8
0

প্রায় ১০ সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে নামাজ বন্ধ রয়েছে।

ঐতিহাসিক জামিয়া মসজিদ, হজরতবাল দরগাহ মসজিদ, খানকাহ মাওলা সহ বিভিন্ন মসজিদে নামাজ বন্ধ রয়েছে।

জানা যায়, বিভিন্ন বিধিনিষেধের কারণে এসব মসজিদে গত শুক্রবার ধরে মোট ১০ জুমায় আযান ও নামাজ হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যটনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের কাশ্মীরে আসতে আমন্ত্রণ জানানো হচ্ছে কিন্তু সেখানে পরিস্থিতি এমন যে একটানা দশম শুক্রবারেও কর্তৃপক্ষ বড় বড় মসজিদে জুমা নামাজ পড়ার অনুমতি দিতে পারেনি।

জুমা নামাজের পরে প্রতিবাদী জনতার সহিংস বিক্ষোভের আশঙ্কায় টানা দশম শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

জানা যায়, কাশ্মীর উপত্যকার স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা হয়।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *