হোম বিনোদন চোখ দিয়ে ধর্ষণের অভিযোগ
চোখ দিয়ে ধর্ষণের অভিযোগ

চোখ দিয়ে ধর্ষণের অভিযোগ

39
0

অভিনেত্রী এষা গুপ্তের বিরূদ্ধে মানহানির মামলা করলেন ‘চোখ দিয়ে ধর্ষণ’ এ অভিযুক্ত হোটেল মালিক রোহিত ভিজ। অকারণেই এষা বদনাম করে তার জীবন দুর্বিষহ করে তুলেছেন বলে অভিযোগ তার। ৬ জুলাই টুইটারে রোহিতের বিরূদ্ধে তাকে ‘চোখ দিয়ে ধর্ষণ’ অভিযোগ আনেন এষা।

সেখানে এষা লেখেন, আমার মতো একজন মেয়ে যদি এদেশে নিজেকে নিরাপদ মনে না করে তাহলে আমি জানি না অন্যান্য মেয়েদের কী অবস্থা! দু’জন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে, আমাকে ধর্ষণ করা হয়েছে।

বন্ধুদের সঙ্গে নৈশভোজে গিয়ে এমন অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন এষা। এষার অভিযোগ, রোহিত নামের ওই ব্যক্তি তাকে স্পর্শ করেননি, এমনকি কোনও মন্তব্যও করেননি। কিন্তু ধর্ষণের জন্য তার দৃষ্টিই যথেষ্ট ছিল।

(39)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *