হোম আন্তর্জাতিক চীনে ৪ কোটি মানুষ করোনা ভাইরাসের কবলে
চীনে ৪ কোটি মানুষ করোনা ভাইরাসের কবলে

চীনে ৪ কোটি মানুষ করোনা ভাইরাসের কবলে

4
0

চীনে করোনা ভাইরাস ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। এই ভাইরাসের কারণে ৪ কোটির বেশি মানুষ ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। অন্তত ৮৩০ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। ১০টি শহর অবরুদ্ধ হয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।

জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে। ব্রিটেন নতুন এই ভাইরাস নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বীকার করেছে, এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে চীনের উহান শহরে। তবে এত দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না।

চীনে ৪০ মিলিয়ন বা ৪ কোটির বেশি মানুষ করোনা ভাইরাসের কবলে পড়েছেন। অনেকে সংক্রমিত হওয়ার ভয়ে গণপরিবহনেও চলাফেরা করছেন না। বিশেষ করে যে উহান শহরে ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল সেই শহরটি একেবারেই অবরুদ্ধ হয়ে পড়েছে। সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।

১০টির বেশি শহরে চলাফেরায় কঠোরতা জারি করা হয়েছে। গণপরিবহনও অনেক ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। বেইজিং ও সাংহাইয়ের খ্যাত সব পর্যটনকেন্দ্রও বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রেট ওয়ালও বন্ধের কবলে পড়তে পারে বলে জানা গেছে।

চীনা সরকার একটি জরুরি বৈঠক করেছে যেখানে বলা হয়েছে, করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। হুবেই প্রদেশেই ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

সুত্রঃ আল-জাজিরা

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *