হোম বিনোদন চিত্রনায়িকা পপির বিয়ে নিয়ে গুঞ্জন !
চিত্রনায়িকা পপির বিয়ে নিয়ে গুঞ্জন !

চিত্রনায়িকা পপির বিয়ে নিয়ে গুঞ্জন !

0
0

চলচ্চিত্রপাড়াসহ সর্বত্র চাউর হয়েছে  যে, এক প্রকৌশলীকে বিয়ে করেছেন অভিনেত্রী পপি। প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি এমনটাই দাবি করছেন চলচ্চিত্র জগতে পপির কাছের কিছু মানুষ।

গতকাল পপির তিনটি নম্বরের একটি খোলা পেলেও সেটি রিসিভ করেন পপির ছোট বোন ফারজানা। পপিকে চাইলে ফারজানা জানান, তিনি ঢাকার বাইরে আছেন এবং পপি ঢাকায়। পপির এই নম্বরটি এখন তিনিই ব্যবহার করেন। বিবাহিত জীবন কেমন কাটছে পপির এ কথা জানতে চাইলে কিছুক্ষণ চুপ থেকে ফারজানা জানতে চান পপির বিয়ের খবর কীভাবে পেলাম।

জবাবে ফারজানা বলেন, বোনের বিয়ের খবর আমিই জানি না আর আপনারা জানেন, এটি কোনো কথা। আমার বোন কোনো বিয়ে করেনি, সব মিথ্যা আর বানোয়াট। পপি দীর্ঘদিন ধরে নিউ ইস্কাটনের গাউছ নগরে একটি ভাড়া বাসায় বাবা-মা, ভাই-বোন নিয়ে থাকতেন। কয়েক মাস আগে বারিধারা ডিওএইচএসের একটি আলিশান ফ্ল্যাটে উঠেছেন তিনি। তখনই চলচ্চিত্র জগতের মানুষসহ সবার প্রশ্ন ছিল পপির হাতে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রসহ অন্য কোনো কাজ নেই কিন্তু তিনি এমন দামি ফ্ল্যাট কিনলেন কীভাবে ?

গুঞ্জন আছে ওই প্রকৌশলীই নাকি পপিকে ফ্ল্যাটটি কিনে দিয়েছেন। জানা গেছে, ওই প্রকৌশলীর কাকরাইলে একটি কমার্শিয়াল টাওয়ার রয়েছে। যাতে আছে একটি মার্কেট ও কিছু ফ্ল্যাট।

গত বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোপন বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে পপি বলেছিলেন, বিয়ে করা কোনো অপরাধ নয়, বিয়ে করা কোনো পাপ নয়। নতুন একটা জীবন শুরু করা। অনেককেই দেখেছি, এই শুভ কাজ গোপনে করছেন, মনে হয় তারা যেন পাপ করছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *