হোম বিনোদন চিত্রনায়িকা থেকে গায়িকা মুনমুন (ভিডিওসহ)
চিত্রনায়িকা থেকে গায়িকা মুনমুন (ভিডিওসহ)

চিত্রনায়িকা থেকে গায়িকা মুনমুন (ভিডিওসহ)

0
0

সম্প্রতি ‘বাউলা মাইয়া’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়িকা মুনমুন। এনিয়ে মিডিয়া পাড়ায় বেশ আলোচনায় এই নায়িকা। আজ বুধবার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বাউলা মাইয়া।

গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর করেছেন জীবন ওয়াসিফ। সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও চিত্র পরিচালানায় ইয়ামিন ইলান।

প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন মুনমুন। তার অভিনীত শতাধিক ছবি মুক্তি পেয়েছে। ১৯৯৬ সালে ‘মৌমাছি’ ছবির মাধ্যমে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্রে। এরপর এক এক করে ছবিতে কাজ করে গেছেন।

জানা যায়, ছোট বেলায় মুনমুন গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তার সেই সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে ‘বাউলা মাইয়া’ গানের মাধ্যমে তার সেই স্বপ্নপূরণ হলো।
মুনমুন গানটি গাওয়ার পর প্রথমবারের মতো নিজের গানে নিজে ঠোঁট মিলিয়ে ভিডিও দৃশ্য অভিনয় করেন।

এই গান নিয়ে মুনমুন বলেন, প্রথমবারের মতো গান গেয়েছি। শ্রোতা দর্শকদের যদি ভাল লাগে আরও গাওয়ার আশা রাখছি। এতোদিন অন্য শিল্পীর গাওয়া গানে আমি ঠোঁট মিলিয়ে অভিনয় করেছি। এবার নিজের গাওয়া গানে নিজেই ঠোঁট মেলানোতে অন্যরকম অনুভূতি হয়েছে।

গানের লিংক…https://www.youtube.com/watch?v=xuHxK97Mv0o

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *