হোম ক্রীড়া চলছে বিরাট কোহলি ও রোহিত শর্মা বিভাজন
চলছে বিরাট কোহলি ও রোহিত শর্মা বিভাজন

চলছে বিরাট কোহলি ও রোহিত শর্মা বিভাজন

9
0

ক্রিকেট বিশ্বের অন্যতম ফেভারিট দল হচ্ছে ভারত। সেই দলে গুঞ্জন চলছে অধিনায়ক ও সহ-অধিনায়কের বিভাজন নিয়ে। ২০১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে খুব অল্প রানের ব্যাবধানে কোহলি, বিরাটদের হারের কারণে গোটা ভারতজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় দলের অভ্যন্তরীন বিষয় ও রাজনীতি নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। দলের ভেতর থেকে কথা উঠেছে বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে রাজনীতি নিয়ে।

জানা যায়, একটা সময় দলে ব্যাপকহারে রাজনীতিকরণ হলে সৌরভ গাঙ্গুলি অধিনায়কত্বের দায়িত্বে আসার পর দল সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু বিশ্বকাপে হেরে যাওয়ায় বিভিন্ন রিপোর্ট বলছে, দলে তীব্র হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। একটা গোষ্ঠী শাসক বিরাট, আর একটি বিরোধী শিবির রোহিতের।

প্রশ্ন উঠেছে ইংল্যান্ডে থাকা সত্ত্বেও শিখর ধাওয়ানের পরিবর্তে কেন অজিঙ্কা রাহানকে চাওয়া হল না? বা চার নম্বরে কোন্ যুক্তিতে আম্বাতি রায়াডুর জায়গায় সুযোগ পান বিজয় শঙ্কর বা ঋষভ পন্থ? এসব কারণে অনেকেই কথা বলছেন রোহিত ও শর্মা দলের বিভক্তি নিয়ে।

শোনা যাচ্ছে, বিরাট কোহলির কাছের লোকেদেরই বেশি সুযোগ দেওয়া হয়। ব্যর্থ হলেও তারা বাদ পড়ছেন না। তবে সার্বিক বিশ্লেষণে দেখা যায়,ভারতীয় দলে দুই ক্রিকেটারকে নিয়ে রাজনীতি বিভাজনের প্রশ্ন ফেলে দেওয়ার মত নয়।

কিন্তু সাধারণ ভক্তরা আশা করেন, ভারত তার ক্রিকেটের ঐতিহ্যকে ধরে রাখতে সকল কিছুর উর্ধ্বে থেকে আগামীতে তাদের ধারাবাহিক সেরা খেলাটাই উপহার দেবে।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *