চলচ্চিত্রের খারাপ অবস্থার জন্য শাকিব খানকে দুষলেন আলেকজান্ডার বো
এক সময়ের জনপ্রিয় এ্যাকশন নায়ক আলেকজান্ডার বো এখন অনেকটাই নিরব ভূমিকায় আছেন । কাজ করছেন হাতে হাতে গোনা দু একটি নতুন ছবিতে।
সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচন, অশ্লীল ছবি ও শাকিব খান প্রসঙ্গ ছাড়াও নানা বিষয়ে কথা বলেন জনপ্রিয় নায়ক আলেকজান্ডার বো।
চেঞ্জ টিভির সঙ্গে চলচ্চিত্রের সোনালী দিনের সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বর্তমান সুপারস্টার শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন। বলেন, মূলত বর্তমান চলচ্চিত্রের খারাপ অবস্থার জন্য শাকিব খান দায়ী । শিল্পী সমিতিতে দায়িত্ব থাকা সত্বেও তার ভূমিকা ছিলনা চলচ্চিত্র শিল্পীদের জন্য।
তিনি আরও বলেন, আজকের চলচ্চিত্রে ব্যাপক পরিবর্তন আসত যদি শাকিব চলচ্চিত্র নিয়ে ভাবত। তার অভিযোগ, শাকিব খান বাইরের দেশের ছবি নিয়ে ব্যস্ত। তার বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের প্রতি কোন নজর নেই।
এছাড়াও আলেকজান্ডার বো অভিনীত প্রশংসিত সিনেমা ম্যাডাম ফুলি নিয়ে কথা বলার এক পর্যায়ে তাকে অশ্লীল ছবির নায়ক আখ্যা দেয়ার কারণও ব্যাখ্যা করেন। তিনি এর জন্য ওই সকল ছবির প্রযোজকদের দায়ী করে বলেন, সেন্সর বোর্ড কর্তৃক পাশ হওয়া পর্যন্ত ছবিতে কোন অশ্লীলতা থাকেনা। কিন্তু যখন পত্রিকায় দেখি তখন নিজের আর কিছু করার থাকেনা।
এছাড়াও একসময়ের আরও দুই অভিনেত্রী মুনমুন ও ময়ুরীর বিষয়ে কথা বলেন আলেকজান্ডার বো । চলচ্চিত্রে ব্যবহৃত তার নাম ও ধর্ম নিয়েও প্রশ্নের জবাব দেন এই অভিনেতা । তিনি জানান, আমি একজন মুসলমান। ধর্ম ইসলাম। মূলত কারাতে ক্যাটাগরির ছবিতে বেশি কাজ করার কারণে তার নাম ভিন্নভাবে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে আলেকজান্ডার বো রাখা হয় বলে জানান এই অভিনেতা। তার আসল নাম নজরুল ইসলাম।
উল্লেখ্য, আলেকজান্ডার বো ১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ ছবিতে শিমলার বিপরীতে আলেকজান্ডারের অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর আরও অসংখ্য ছবিতে কাজ করেছেন এই এ্যাকশন নায়ক । তিনি জাতীয় পুরস্কার ছাড়াও জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন তিনি ।
ভিডিও লিংক:
https://www.youtube.com/watch?v=Uqjd-I93kAs&t=73s
(33)