গ্রেফতার বাগদাদির বোন রাসমিয়া আওয়াদ
6
0
আটক করা হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক প্রধান নিহত আবু বকর আল বাগদাদির বোনকে ।
তুর্কি কর্তৃপক্ষ জানায়, সোমবার আজাজ শহরের কাছে বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে (৬৫) আটক করা হয়। বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বাগদাদির বোনের কাছ থেকে আইএসের ভিতরের খবর পাওয়া যেতে পারে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের কমিউনিকেশন ডিরেক্টর বাগদাদির বোনকে গ্রেফতারের ঘটনাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির লড়াইয়ের সাফল্যের আরেক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
(6)