হোম জাতীয় গাজায় হামলা; বায়তুল মোকাররমে বিক্ষোভ
গাজায় হামলা; বায়তুল মোকাররমে বিক্ষোভ

গাজায় হামলা; বায়তুল মোকাররমে বিক্ষোভ

0
0

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছেন মুসল্লিরা।

আজ শুক্রবার (২১ মে) জুমার নামাজ শেষে খেলাফত মজলিস ও অন্যান্য ধর্মীয় সংগঠন অংশ নেয় প্রতিবাদ সমাবেশে।

বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইহুদিবাদ নিপাত যাক’ স্লোগানে স্লোগানে পল্টন এলাকা প্রকম্পিত হয়।

বক্তারা নারী ও শিশুদের ওপর ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রয়োজনে মুসলিম দেশগুলো একত্রিত হয়ে মুসলিম জোট গঠনেরও আহ্বান জানান।

বিক্ষোভে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইহুদিবাদ নিপাত যাক’ স্লোগানে স্লোগানে পল্টন এলাকা প্রকম্পিত হয়।

এদিকে টানা ১১ দিনব্যাপী ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিরতির খবরে গোটা মুসলিম বিশ্বে চলছে আনন্দের জোয়ার। হামাসের দাবি জয় হয়েছে ফিলিস্তিনের। মুসলমানদের পবিত্র ভূমি আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা কৌশল হতে পারে এবং যে কোনো সময় আবারও ইসরায়েল অতির্কিত হামলা চালাতে পারে বলে মুসলিম নেতারা আশঙ্কা করছেন। সুতরাং যুদ্ধবিরতি স্থায়ীভাবে কার্যকর করতে মুসলিম নেতাদের এখনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান মুসলিম জনগণের।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *