হোম বিনোদন ক্ষমা চাইলেন নোবেল
ক্ষমা চাইলেন নোবেল

ক্ষমা চাইলেন নোবেল

41
0

‘সারেগামাপা’ খ্যাত তারকা নোবেল গান চুরির অপরাধে ক্ষমা চেয়েছেন । নোবেলের সাবেক ব্যান্ড দল  ‘অ্যাবাউট ডার্ক’র নাসির উল্লার লেখা একটি ‘দেশ’ শিরোনামের গান নোবেল নিজের নামে প্রকাশ করলে সেটি চুরির অভিযোগ করেন গানটির গীতিকার ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে গানটি প্রকাশ করেন নোবেল। যেখানে গানটির কথা ও সুর নিজের বলে উল্লেখ করেন তিনি।

গীতিকার মো. নাসির উল্লাহ নোবেলের গানটিকে ‘চুরি করা’ বলে অভিযোগ তোলেন। এরপর নোবেলের পেজে যিনিই নেতিবাচক কমেন্ট করেছেন, তাকেই পেজে ব্লক করে দেওয়া হয়েছে। নোবেলের শেয়ার করা গানের ভিডিও নিজের ওয়ালে শেয়ার করে নাসির তার অভিযোগ তুলে ধরে লেখেন, ‘আবারও নোবেল স্ট্রাইক! এতবার নিষেধ করার পরও আমার কথা শুনলো না। আমার হাতে পায়ে ধরার পরও আমি তাকে গানটি দেইনি। আমার গান তাকে আমি কেনো দেব? তার নাকি একশো গান আছে, তাহলে আমার গান কাভার কেনো করে? কাভার করেছে ঠিক আছে, তাতে আবার নাম দিয়েছে তার নিজের।’

পরে এ নিয়ে সমালোচনা হলে নোবেল তা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন বলে জানা যায় ।

(41)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *