হোম বিনোদন কোলকাতার তিন তারকার মুখে নোবেলের প্রশংসা
কোলকাতার তিন তারকার মুখে নোবেলের প্রশংসা

কোলকাতার তিন তারকার মুখে নোবেলের প্রশংসা

28
0

সম্প্রতি ‘সারেগামাপা’র মঞ্চ থেকে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তায় পৌঁছে যাওয়া বাংলাদেশের ছেলে নোবেলকে নিয়ে মন্তব্য করেছেন ভারতের তিন জনপ্রিয় তারকা অনুপম, রূপঙ্কর ও লোপামুদ্রা।

পশ্চিমবঙ্গের সুরকার,গীতিকার ও কন্ঠশিল্পী অনুপম রায় বলেছেন, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা একটি বিষয় আর মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া আরেকটি বিষয়। বাংলাদেশের গর্ব নোবেল তার প্রতিভা দিয়ে এই দ্বিতীয় কাজটি করে নিয়েছেন। আর তাই দুই বাংলায় আজ অধিকাংশ মানুষের মনে তার স্থান। নোবেল খুব ভালো ছেলে। ওর খুব ভালো হবে, আমি ওর সাথে আছি। ইতোমধ্যে অনুপমের রায়ের লেখা ও সুর করা ‘দ্যা ভিঞ্চি’ ছবির একটি গানেও নোবেল কণ্ঠ দিয়ছেন।

এদিকে, পশ্চিমবঙ্গের আর এক জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী বললেন, আমি নিজেই ওর গানের একজন ভক্ত।

আর, গুণী গায়িকা লোপামুদ্রা মিত্র বলেন,নোবেল এর ফ্যান ক্লাবকে একটা কথাই বলতে চাই আর তা হলো, একটি রিয়েলিটি শো এর রেজাল্ট এর ওপর মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না।

গত ২৯ জুন কোলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘সা রে গা মা পা’র চুড়ান্ত পর্বটি। তবে সেটি এখনো জি-বাংলায় প্রচার হয়নি। আরও জানা যায় ফাইনালে নোবেল জয়ী হতে পারেন নি। নোবেল হয়েছেন তৃতীয়। প্রথম অঙ্কিতা এবং যুগ্মভাবে দ্বিতীয় স্নিগ্ধজিৎ ও প্রীতম।

(28)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *