হোম অন্যান্য কোরআন ও নবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী সৈকত ঢালী আটক
কোরআন ও নবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী সৈকত ঢালী আটক

কোরআন ও নবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী সৈকত ঢালী আটক

51
0

সম্প্রতি পবিত্র কোরআন শরীফ ও হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে নিয়ে কটুক্তি করা কলেজ ছাত্র সৈকত ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে ফেইসবুকে ধর্মীয় উস্কানী দেওয়ার অভিযোগে তাকে আটক করে মাদারীপুর ডাসার থানা-পুলিশ।

আটক সৈকত ঢালী কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতবাড়ী গ্রামের খোকন ঢালীর ছেলে।
একাধিক সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার ডাসার থানার ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র সৈকত ঢালী কোরআন ও নবীকে নিয়ে কটুক্তি করা একটি তথ্য অন্যজনের ফেসবুক থেকে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শেয়ার করে। একই সঙ্গে কলেজে বিষয়টি নিয়ে ধর্মীয় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি মুর্হুতের মধ্যে ছড়িয়ে পড়লে কলেজের অন্য শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে মারধরের চেষ্টা করে। পরে ডাসার থানা-পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখেন।

(51)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *