এরশাদ ও জাতীয় পার্টির এক্সক্লুসিভ তথ্য দিলেন বিদিশা
59
0
হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ আবারও রাজনীতির মাঠে ফিরতে চান। চেঞ্জ টিভি’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা চাচ্ছে। সাধারণ মানুষও চায় আমি রাজনীতিতে ফিরি। তবে সময় বলে দেবে আমি কখন রাজনীতির মাঠে ফিরব ।
জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এরশাদের শূণ্যস্থান পূরণ করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, এরশাদের জায়গা কেউ পুরণ করতে পারবেনা,এরশাদ একজনই, সে আর কখনও আসবেনা তার মত কাজও কেউ করতে পারবেনা।
এরিক এরশাদকে নিয়ে তার মা বিদিশা বলেন, এরিকের বাবার মৃত্যুর পর তার সবচেয়ে দরকার ছিল মায়ের সান্নিধ্য কিন্তু সেটা এরিক পায় নি, তাকে মানসিক নির্যাতন করা হয়েছে। আমার ছেলের সাথে আমি এখনও দেখা করতে পারিনি।
( পুরো সাক্ষাৎকার দেখতে চোখ রাখুন youtube.com/changetvpress এ )
(59)