কাশ্মীর থেকে ভারতের ৭ হাজার সেনা প্রত্যাহার
6
0
অবরুদ্ধ কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনীর ৭ হাজার জওয়ান প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত।
মঙ্গলবার বিজেপির সভাপতি অমিত শাহর দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের এ ঘোষণা দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) ৭২ কোম্পানি জওয়ানকে কাশ্মীর থেকে তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সিএপিএফ একটি কোম্পানি গঠন করা হয় প্রায় ১০০ জওয়ানের সমন্বয়ে। গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এ জওয়ানদের উপত্যকায় পাঠানো হয়।
সূত্রঃ এনডিটিভি।
(6)