হোম আন্তর্জাতিক কাশ্মীরে তুষারধসে ভারতীয় সেনাসহ নিহত ৬
কাশ্মীরে তুষারধসে ভারতীয় সেনাসহ নিহত ৬

কাশ্মীরে তুষারধসে ভারতীয় সেনাসহ নিহত ৬

7
0

কাশ্মীরের সিয়াচেনে তুষারধসে চার ভারতীয় সেনাসহ ছয়জন নিহত হয়েছেন। হিমালয় পর্বতমালায় ভূমি থেকে ১৯ হাজার ফুট উঁচুতে একটি টহলচৌকিতে জমাটবাঁধা তুষার আঘাত করলে আট সদস্যের টহল দলের সাতজন তুষারের নিচে চাপা পড়েন। সংবাদ বিবিসির।

সংবাদ পেয়ে উদ্ধারকর্মীরা তাদের তুষারের ভেতর থেকে বের করে আনেন। গুরুতর আহতাবস্থায় তাদের হেলিকপ্টারে করে নিকটস্থ সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছয়জন মারা যান।

ভারত ১৯৮৪ সালে এই হিমবাহের দখল নেয়। এর পর থেকে যুদ্ধের চেয়ে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে বেশি সেনা নিহত হয় তাদের। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিয়াচেনের একটি সামরিকঘাঁটিতে তুষারধসে ১০ ভারতীয় সেনা নিহত হন।হিমালয় পর্বতমালার এই অংশে শীতকালে তুষারধস হওয়া একটি স্বাভাবিক ঘটনা। এ সময় সেখানকার তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *