হোম আন্তর্জাতিক কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা
কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা

কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা

12
0

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে দ্রুত অমরনাথ যাত্রীদের ও পর্যটকদের ওপর সরে বলেছে রাজ্য সরকার। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে এই নির্দেশ দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার জম্মু কাশ্মীর প্রশাসনের পক্ষে এক বিবৃতি বলা হয়, অমরনাথ যাত্রীদের টার্গেট করে জঙ্গি হামলা হতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পেয়েছে সেনাবাহিনী। এতে করে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা পর্যটক ও অমরনাথ যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে অতি সত্ত্বর উপত্যকা ছেড়ে চলে যেতে।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার পাকিস্তানে তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে কাশ্মীর থেকে। অমরনাথ যাত্রাপথে একটি ল্যান্ডমাইন ও একটি স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে।

এদিকে যৌথ এক সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ বলছে, অমরনাথ যাত্রায় পাকিস্তান সেনা সমর্থিত জঙ্গিরা বিঘ্ন ঘটাতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায়। তার উপর ভিত্তি করেই তল্লাশি চালানো হয়।

তল্লাশি অভিযানে, পাকিস্তানের তৈরি একটি ল্যান্ডমাইন এবং টেলিস্কোপসহ একটি আমেরিকান স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *